Showing posts with label আমার সম্পর্কে. Show all posts
Showing posts with label আমার সম্পর্কে. Show all posts

Saturday, January 25, 2025

আমার সম্পর্কে

আমার সম্পর্কে


আমার সম্পর্কে আমি নিজে কী আর বলবো ! শুধু এতটুকু বলছি, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম । আমি আমার লেখা বা চিন্তাগুলো শেয়ার করার জন্য এই ওয়েবসাইট বানিয়েছি । আশা করি আপনারা আপনাদের অভিমত, আমার ব্লগগুলোতে মন্তব্য করে জানাবেন । 

 

আমার সম্পর্কে আমার এক গুণমুগ্ধ পাঠক ও  স্নেহভাজন ফারহান মাহতাব দীর্ঘ একটা সাক্ষাৎকারের পর এই ইনফোগ্রাফ তৈরী করেছে -

মোহাম্মদ ফখরুল ইসলাম (ইংরেজি: Mohammad Fakhrul Islam ) জন্ম ১ লা জুলাই ১৯৭৮, ঢাকা একজন বাংলাদেশী লেখক। জ্যোতির্বিজ্ঞান, তথ্য-যোগাযোগ প্রযুক্তি,পরিবেশ, ইতিহাস, সংস্কৃতি ও বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে লেখালেখি করেন ।

জন্ম ও পরিবার

১ লা জুলাই ১৯৭৮ তারিখ তিনি জন্মগ্রহণ করেন। বাবা সরকারী চাকুরীজীবি । বাবার চাকুরীসূত্রে জন্মের পর থেকেই ঢাকাতে বসবাস করা শুরু করেন ও বেড়ে উঠেন ঢাকাতেই ।

শিক্ষা

ঢাকার বিসিআইসি সাইন্স কলেজ থেকে ১৯৯৩ মাধ্যমিক স্যাকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাস করেন। ১৯৯৫ সালে ঢাকার রাইফেলস্ পাবলিক কলেজে থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি)পাস করেন । ১৯৯৬ সালে ইংরেজি সাহিত্যে স্মাতক প্রথম বর্ষে ভর্তি হন । পরে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করার সুযোগ পান ও এই বিষয়ে স্মাতকোত্তর শেষ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় হতে

তারপর ইসলাম শিক্ষা ও ইসলামের ইতিহাস বিষয়ে তাঁর পড়ার আগ্রহ জন্মায় । ২০১৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব বিষয় নিয়ে পড়াশোনা করে বিএ(পাশ) ডিগ্রি অর্জন করেন ও ইসলামিক স্টাডিজে মাস্টার্স পড়েন ।

পরবর্তীতে তিনি  ২০১৫ সালে আইন শিক্ষার জন্য ঢাকাস্হ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও  এলএলবি(অনার্স) সম্পন্ন করেন ।

কর্মজীবন

২০০০ সালে পড়াশোনার পাশাপাশি লেখালেখির মাধ্যমে তাঁর কর্ম জীবন শুরু হয় তাঁরপর তথ্য-প্রুযুক্তি ব্যবসা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রুযুক্তি বিষয়ে শিক্ষকতা করেন । ২০১২ সালের পর তিনি বেসরকারী কোম্পানীতে এমআইএস ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । পরে শিক্ষানবিস আইনজীবী হিসেবে কাজ করেন ।