Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Saturday, January 25, 2025

ডেটা সায়েন্স

ডেটা সায়েন্স



ডেটা সায়েন্স হলো তথ্য-যোগাযোগ প্রযুক্তিগত ও গবেষণামূলক ক্ষেত্র যা তথ্য থেকে মূল্যবান তথ্য তৈরি, প্রকাশ, ব্যবহারঅর্থবহ করে। স্মার্ট শহর এবং নগর পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে ডেটা সায়েন্স এবং এআই(কৃত্রিম বুদ্ধিমত্তা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাফিক প্রবাহকে অপ্টিমাইজ করা, জ্বালানি শক্তি খরচ কমানো এবং জননিরাপত্তা বৃদ্ধি করা। কৃষকরা এখন সেন্সর ডাটা, স্যাটেলাইট ইমেজ এবং এআই-চালিত বিশ্লেষণ ব্যবহার করে সেচ, নিষিক্তকরণ এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণকে অপ্টিমাইজ করতে পারে, যার ফলে ফসলের ফলন এবং টেকসই চাষাবাদের অনুশীলন বেড়ে যাচ্ছে। আর্থিক পরিষেবায় ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার হচ্ছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জালিয়াতি শনাক্ত করতে, ক্রেডিট ঝুঁকি মূল্যায়ন করতে এবং বিনিয়োগের সুপারিশগুলো কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনযাপন এবং কাজের পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে।

ডেটা সাইন্সে ক্যারিয়ার গড়ার জন্য তথ্য-যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃত্ত এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে –

কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা কি এবং এদের মধ্যে যুগপৎ সম্পর্ক কেমন; ডেটা সাইন্টিস্টদের কাজ কি; ডেটা সাইন্টিস্ট হতে হলে কি ধরনের দক্ষতা এবং গুণাবলী থাকা দরকার, কিভাবে সেগুলি অর্জন করা সম্ভব, অর্জনের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা দরকার; গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞানের কোন কোন বিষয়ের সমন্বিত জ্ঞান অর্জন করা দরকার; দেশে এবং বিদেশে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে; ডেটা সাইন্টিস্ট হওয়ার চ্যালেঞ্জ গুলো কি কি; ডেটা সাইন্টিস্ট হিসেবে কিভাবে পোর্টফোলিও তৈরি করা উচিত; চাকরি অনুসন্ধানের কৌশল এবং ইন্টারভিউ পরামর্শ সম্পর্কে আলোকপাত; দেশ-বিদেশে চাকুরীর ক্ষেত্র এবং বাজার কেমন; বিশ্বব্যাপী কিছু সুনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান কিভাবে ডেটা সায়েন্স ব্যবহার করে সাফল্য লাভ করেছে তার উদাহরণ ..ইত্যাদি

 

১০০ দিনে বই লেখার সহজ ৪ টি উপায়

১০০ দিনে বই লেখার সহজ ৪ টি উপায়



বই লিখতে চান? কিন্তু আর হয়ে উঠছে না? ১০০ দিনে বই লেখার সহজ ৪ টি উপায়

লেখকঃ ব্রাডন টারনার

মানুষের বিভিন্ন ইচ্ছার মধ্যে কারো কারো বই লেখার স্বপ্ন থাকে। অনেকের কাছেই বই লেখা একটি বিশাল যজ্ঞ বা রকেট চালানোর মত দুরূহ কাজ। কিন্তু আমি এটা পেরেছি। গত সোমবার আমার বই Two new books on investing in rental properties প্রকাশিত হয়েছে যেটি আমি ১০০ দিনের মধ্যে লিখেছি- ফলাফল ২২০,০০০ শব্দ যার মধ্যে ১৬০,০০০ আমার নিজের বাকী ৬০,০০০ আমার অসাধারণ স্ত্রী হেথারের।

আমি কোনো পেশাদার লেখক নই। আমি শুধু একটি সহজ পন্থা অবলম্বন করেছি। আপনারা ও এই সহজ ৪ টি ধাপ অবলম্বন করে ১০০ দিনের মধ্যে নিজের বই লিখতে পারবেন।


প্রথম ধাপঃ 

আর্নল্ড এর মত প্রতিজ্ঞাবদ্ধ

আপনারা কী আর্নল্ড শোয়ারজেনেগার এর পুরনো ভিডিও গুলো দেখেছেন? তিনি যা ই করেছেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বলেই পেরেছেন। আমরা কোনো কিছু পাবার আগে সেটা কতটা চাই তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তা পাবার জন্য কী করছি। এই ব্যাপারে আমার প্রিয় মাইকেল জর্ডান এর একটি উক্তি হল, “কিছু মানুষ চায় এটা হউক, কিছু মানুষ প্রার্থনা করে যেন এটা হয়, আর কিছু মানুষ এটা করে দেখায়”।

দ্বিতীয় ধাপঃ 

শব্দ সংখ্যা ঠিক করে নেয়া

আপনার বইয়ে কতগুলো শব্দ থাকবে?

সাধারণত বইয়ে ৬০,০০০ থেকে ১০০,০০০ এর মত শব্দ থাকে। আপনার নির্ধারিত সংখ্যা যাই হউক সেটাকে ১০০ দিয়ে ভাগ করুন যাতে করে প্রতিদিন কতটুকু লিখতে হবে তার ধারণা পাওয়া যায়। সেই সংখ্যাই হবে আপনার জন্য ন্যুনতম। যেমনঃ আপনি যদি ১০০,০০০ শব্দ লিখতে চান তাহলে প্রতিদিন আপনাকে ১,০০০ টি শব্দ লিখতে হবে। শুধু সংখ্যা নির্ধারণ করলেই হবে না আপনি কী লিখবেন তা নিয়ে চিন্তা ও করতে হবে।

তৃতীয় ধাপঃ 

MapQuest এর মত সীমারেখা তৈরি করা

আপনি আপনার বইয়ের জন্য শব্দের সীমা ঠিক করে ফেলেছেন এখন হল মূল কাজ হল বর্ণনার একটি অসাধারণ সীমারেখা তৈরি করা। অনেকেই সীমারেখার ব্যাপারটা জানেন কিন্তু আমি আরেকটু গভীরে বলতে চাই। আমি চাই আপনারা আগের দিনের স্কুলের MapQuest এর মত একটি সীমারেখা তৈরী করেন। আগের দিনে যখন স্মার্টফোন ছিল না তখন কোনো পার্টিতে যাবার জন্য আপনি কী করতেন? আপনার বাবার কম্পিউটার থেকে MapQuest থেকে ধাপে ধাপে ১৩ পৃষ্ঠার দিক নির্দেশনা প্রিন্ট করে নিতেন যাতে করে আপনি হারিয়ে না যান।

যখনই আমি বই লেখার সিদ্ধান্ত নেই তখন থেকে আমি আমার স্ত্রীকে নিয়ে Starbucks এ যেতাম, হুইপড ক্রিম দেয়া হট চকলেট এর স্বাদ নিতাম এবং আমার লেখা শেষ না হওয়া পর্যন্ত ফিরতাম না।

সব শেষে আমি ১০০ টি সাব-চ্যাপ্টার লিখেছিলাম। যেহেতু আমি জানতাম যে আমাকে ১০০ দিনে বইটি শেষ করতে হবে তাই প্রতি দিন আমাকে কমপক্ষে একটি সাব-চ্যাপ্টার লিখতে হবে যাতে ১,০০০ টি শব্দ থাকবে। এভাবেই আমি ধীরে ধীরে ১০০ দিনে ১০,০০০ শব্দের বইটি লিখতে পেরেছিলাম যা আমার কাছে আর কঠিন মনে হয় নি।

আপনার যদি সীমারেখা তৈরি করা হয়ে থাকে তবে মনে করুন কঠিন কাজ শেষ। এখন যা কাজ বাকী তাতে সময় লাগবে ঠিকই কিন্তু তা অনেক সহজ।

চতুর্থ ধাপঃ 

কোনো অজুহাত ছাড়া প্রতিদিন লেখা

যত সমস্যাই হোক না কেন প্রতিদিন লিখতে হবে। হউক সেদিন আপনার জন্মদিন কিংবা আপনি খুব অসুস্থ। এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কী লিখতে যাচ্ছেন। আপনার লেখা শেষ না হওয়া পর্যন্ত রাতে ঘুমাতে যাবেন না। এক্ষেত্রে আমি আগের চেয়ে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠার কথা বলব এবং আপনি তা পারবেন। এই ব্যাপারে কিছু টিপস হলঃ

কাজের সাথে লেগে থাকাঃ

আপনাকে মনে রাখতে হবে আপনি ইতিমধ্যে ১০ ঘন্টা পার করে ফেলেছেন। আপনি যদি সব কিছু নির্ধারণ করে থাকেন তবে আপনাকে লেখা নিয়ে ভয় পেতে হবে না। এতে করে আপনার লেখা নিজ গতিতেই এগিয়ে যাবে।

মনে মনে ঠিক করে নেয়াঃ

এখন আপনি আর বই লিখছেন না আপনি সাব-চ্যাপ্টার লিখছেন। আমি প্রতিদিন ব্লগ পোষ্টের মত করে লিখতাম। আপনাকে ১০০ দিনের লেখা ভাগ করে নিতে হবে।

কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য লেখাঃ

আপনার ফেইসবুকে এ যান এবং এমন একজন বন্ধু খুঁজে বের করুন যে নিশ্চিতভাবে আপনার লেখা পড়বে। এখন তার ফেইসবুক থেকে তার ৮.৫/১১ ইঞ্চির একটি ছবি প্রিন্ট করে আপনার দেয়ালে টানিয়ে রাখুন। আপনি মনে করবেন যে আপনি কোনো বই লিখছেন না, আপনার বন্ধুর কাছে কোনো কাহিনী বা বিষয় বর্ণনা করছেন। এটি করে দেখবেন সব কিছু কতটা বদলে যায়।

বই লেখা অনেক কষ্টসাধ্য ব্যাপার আমি এটা অস্বীকার করব না। কিন্তু এটা অসম্ভব ও না। উপরের ধাপগুলো যদি মেনে চলেন তবে সহজেই আপনি আপনার বই লিখতে পারবেন।

বই প্রকাশে কিছু করণীয়

বই প্রকাশে কিছু করণীয়



লেখাকে যারা পেশা হিসেবে নিতে চান তারাতো বটেই লেখা যাদের নেশা তারাও হয়তো কখনো চান তাদের লেখাটিকে প্রিন্টেড আকারে কাগজের পাতায় মুদ্রিত দেখতে । নিজের একটি প্রকাশিত বই একজন লেখকের কাছে তার সন্তানের মতোই আপন ।

বর্তমান সময়গুলোতে ফেসবুক, গুগল প্লাস, নিজস্ব ব্লগ সাইট সহ কমিউনিটি ব্লগগুলোর কল্যাণে মানুষ আগের ডায়েরির পাতায় লেখার বদলে এখন এসব ডিজিটাল ডায়েরি ব্যবহার করে থাকেন নিজেদের লেখালেখির মাধ্যম হিসেবে । তাতে লেখকের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে কাগুজে বই প্রকাশিত কমই হচ্ছে । প্রকাশকরা লগ্নিকৃত অর্থের লোকসানের ভয়ে সাধারণত নতুন লেখকদের বই প্রকাশ করতে ভরসা পাননা খুব একটা । কিন্তু তারপরও নিজের একটি বই... এতো দরদ দিয়ে লেখাগুলি বইয়ের পাতায় ছাপানো দেখতে, সেই কাগজের গন্ধ নেবার আনন্দই আলাদা । যাদের বই প্রকাশিত হয়েছে তারা এটা ভালো বুঝবেন ।

কিন্তু বর্তমান সময়ে বই প্রকাশের খরচের কথা ভেবে অনেক প্রকাশকই নতুন লেখকদের লেখা ছাপানোর রিস্ক নিতে চাননা । কিন্তু লেখক যদি নিজ অর্থে বই প্রকাশ করতে চান সেক্ষেত্রে প্রকাশকরা নবীন লেখকদের বই প্রকাশ করে থাকেন ।

সেই ভাবনা থেকেই সামনের জাতীয় গ্রন্থমেলার কথা মাথায় রেখে বই প্রকাশের কিছু তথ্য সহব্লগারদের সামনে হাজির করবার চেষ্টা করলাম । যারা বই প্রকাশে আগ্রহী তাদের যদি কোন কাজে লাগে তবে কৃতার্থ হবো ।

ISBN (International Standard Book Number):

বই প্রকাশের সাথে লেখকের বইটির একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বই নম্বর দেবার কাজটি লেখক নিজে দায়িত্ব নিয়ে করাতে পারেন বা প্রকাশকও করিয়ে নিতে পারেন ।

ISBN এর জন্যে বর্তমানে পান্ডুলিপির এক কপি সহ আবেদন পত্র জমা দিতে হবে আগারগাঁও এ অবস্থিত জাতীয় গ্রন্থাগার ভবনের নিচতলার অফিসে অফিসচলাকালীন সময়ে ।

ISBNএর নিজস্ব ওয়েবসাইট

http://www.isbn.org/

উইকিপিডিয়ায় ISBN

কপি রাইট

একটি বই প্রকাশ করলেই কাজ শেষ হয়ে যায় না । বইটির লেখার স্বত্ত্ব যেন লেখক বা লেখকের অনুমতিক্রমে প্রকাশকের থাকে সেজন্যে কপিরাইট আইনের আওতায় রেজিস্ট্রেশন করা উচিত যেন কেউ লেখা চুরি করে পার পেয়ে যেতে না পারে ।

নির্ধারিত সময়ে কপিরাইট রেজিস্ট্রেশনের জন্যে :

আবেদন পত্র – ৩কপি (নির্ধারিত)- অনলাইন অথবা অফিসে জমা দিতে হবে ।

ট্রেজারি চালান (টাকা জমা)ফি – ১০০০/= প্রতিটি আবেদনের বিপরীতে

অঙ্গীকারনামা-৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প (মৌলিক কর্মের ঘোষণাপত্র)

পান্ডুলিপি, সাহিত্যকর্ম, সিডি, ক্যাসেট ইত্যাদি…কর্মের ২ কপি করে জমা দিতে হবে

ট্রেজারি চালান কোড নং ১-৩৪৩৭-০০০০-১৮৪১

চারুকর্মের ক্ষেত্রে কর্মের ৩ কপি জমা

কর্ম হস্তান্তর হলে হস্তান্তরের দলিল ৩০০/= ননজুডিশিয়াল স্ট্যাম্প

শিল্পকর্ম জমা দিতে হবে –দেলোয়ার জামিল

সাহিত্য, সফটওয়্যার, নাটক, সিনেমা, পান্ডুলিপি জমা দিতে হবে –খালেদ হোসেন চৌধুরী

বই প্রকাশের খরচাপাতি

জাতীয় সাহিত্য প্রকাশন-এর পুরোধা জনাব মোরশেদ আলম-এর মতে-

১০ ফর্মার একটি বই প্রকাশের আনুমানিক খরচ :

কভার পেপার (দুই রকম আর্টপেপার

অফসেট-১২০ গ্রাম বা ১০০গ্রাম হতে পারে)- ২৫০০/=

কভার ডিজাইন পজেটিভ সহ চার কালার -৩০০০/=

কভার প্লেট ৪টি – ৮০০/=

কভার ছাপা - ২০০০/=

কভার লেমিনেশন – ৭৫০০/=

বইয়ের কাগজ – ১১০০০/=

বইয়ের ছাপা – ১০*৪০০=৪০০০/=

মূল বইয়ের প্লেট একপোজ সহ ১০টা

(একপোজ= ট্রেসিং প্লেট) -৪৪০০/=

 বই বাঁধাই – ১০,০০০/=

বই কম্পোজ ১০ ফর্মা

(ট্রেসিং সহ) – ১০*৬০০=৬০০০/=

প্রুফ রিডিং – ৩০০০/=

১০ ফর্মায় প্রতিবারে প্রুফ রিডিং ১০০০/= করে তিনবারে ৩০০০/=টাকা

জলছবি বাতায়ন প্রকাশনার সঞ্চালক জহিরুল ইসলামের বর্ণনা মতে :

১.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১ (৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ২১,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।

২.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১ (৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ১৬,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।

৩.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ২ (১৬ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ৩১,৫০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।

৪.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ২ (১৬ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ২৩,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।

৫.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৩ (২৪ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ৪৭,৫০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।

৬.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৪ (৩২ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ৫৭,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।

৭.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৩ (৪৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ১৯,৫০০ টাকা। ৫০০ কপি ২৫,৫০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা।

৮.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৪ (৬৪ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ২২,৫০০ টাকা। ৫০০ কপি ২৮,৫০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

৯.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৫ (৮০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ২৫,০০০ টাকা। ৫০০ কপি ৩১,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

১০.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৬ (৯৬ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ২৮,০০০ টাকা। ৫০০ কপি ৩৪,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

১১.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৭ (১১২ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৩০,৫০০ টাকা। ৫০০ কপি ৩৭,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

১২.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৮ (১২৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৩৩,০০০ টাকা। ৫০০ কপি ৪০,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

১৩.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১০ (১৬০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৩৬,০০০ টাকা। ৫০০ কপি ৪৩,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

১৪.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি (পেপারব্যাক)

ফর্মা সংখ্যা : ১০ (১৬০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : পেপারব্যাক। তবে ফ্ল্যাপ থাকবে।

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড/আর্ট কার্ড

অলঙ্করণ : কয়েকটি স্কেচ হবে

মোট খরচ : ৩০০ কপি ৩৬,০০০ টাকা। ৫০০ কপি ৪৩,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : প্রবন্ধ/উপন্যাস।

১৫.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১৫ (১৬০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৪৮,৫০০ টাকা। ৫০০ কপি ৫৬,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।

কৃতজ্ঞতা:

জনাব নাসির আহমেদ কাবুল

জনাব মোরশেদ আলম

জনাব খালিদ হোসেন চৌধুরী